,

অভিনয় করতে গিয়ে ঘুমিয়ে পড়লেন অমিতাভ!

news-image

বিনোদন ডেস্ক : ঘুমের অভিনয় করতে গিয়ে সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন অমিতাভ বচ্চন। ভাবছেন ‘পাকা অভিনয়ের’ ফল? আসলে ঘটনা তা নয়। একই সঙ্গে এখন দুটো ছবিতে শিডিউল দিয়েছেন বিগ বি। আর তাই কাজের চাপেই নাকি এমনটা হয়েছে।

অবশ্য এজন্য কোনো আক্ষেপ নেই তার। বরং এত চাপে খানিকটা ঘুমোতে পেরে বেশ খুশিই তিনি। সম্প্রতি নিজের ব্লগে ঘুমোনোর সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। সঙ্গে সেই খোশমেজাজে ঘুমের একটি ছবিও আপলোড করেছেন।

অমিতাভ বচ্চন থাগস‌্ অফ হিন্দুস্তান এবং ১০২ নট আউট- এই দুই ছবিতে কাজ করছেন। ১০২ নট আউট ছবিতে তাকে দেখা যাবে ঋষি কাপুরের বাবার ভূমিকায়। এই ছবিতে তার বয়স দেখানো হয়েছে ১০২ বছর। ছবির একটি দৃশ্যে ১০২ বছরের বচ্চন মোজা, মানকি টুপি পরে বিছানার উপর জড়োসড়ো হয়ে ঘুমোবেন।

এই দৃশ্যটিতে অভিনয় করার সময় তিনি সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন। শুটিং শেষ হয়ে গেলে তাকে ডেকে তুলতে হয়। অভিনয়ের মধ্যে এ ভাবে ঘুমের সুযোগ পাওয়াটা ভীষণ আনন্দের বলেও ব্লগে উল্লেখ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের