,

পরমব্রতের নামে ঢাকায় জিডি

news-image

বিনোদন ডেস্ক : টিলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যয়। বাংলাদেশেও দারুণ জনপ্রিয় তিনি। তবে অনুমতি না নিয়ে কাজ করার অভিযোগে এবার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যয়ের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত। বুধবার দুপুরে রাজধানীর বনানী থানায় জিডি করা হয়।

দেশের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত সংগঠনের পক্ষে জিডি করেছেন।

এ বিষয়ে গাজী রাকায়েত সাংবাদিকদের বলেন, ‘পরমব্রত চট্টোপাধ্যয়ের নামে থানায় জিডি করেছি, এটা ঠিক। তবে এই অভিযোগ পরমব্রতের বিরুদ্ধে শুধু নয়, যাঁরা অবৈধভাবে কাজ করছেন, তাঁদের জন্য মূলত এই সাধারণ ডায়েরি করেছি। বিদেশি শিল্পীরা, যাঁরা সরকারের কাছ থেকে কাজের অনুমতি না নিয়ে অবৈধভাবে কাজ করছেন, তাঁদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ করেছি। দীর্ঘদিন ধরে কলকাতার অনেক অভিনয়শিল্পী পর্যটন ভিসায় এসে কাজ করছেন। এটা তো বেআইনি কাজ। এটা বন্ধ হওয়া প্রয়োজন। দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় দেখলাম পরমব্রত চট্টোপাধ্যায় ‘ফেলুদা’ নাটকের শুটিং এখন ঢাকায় করছেন। কিন্তু সরকারের অনুমতি পরমব্রত নেননি। এ ছাড়া আমরা তাঁকে ডিরেক্টরস গিল্ডের সদস্য হওয়ার কথা বলেছি, সেটাও তিনি করেননি।’

সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ সিরিজের গল্প থেকে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশন ও টম ক্রিয়েশন নাটক নির্মাণ করছে। নাটকে ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। নাটকটি বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে সম্প্রচারের কথা রয়েছে।

এ বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে