,

বার্সাকে নেইমারের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটা সত্যি হতে চলেছে। বার্সেলোনা ছেড়ে দিলেন নেইমার। ইতিমধ্যে স্পেনের ক্লাবটি তাকে অন্য কোথাও যোগ দেয়ার অনুমতি দিয়ে দিয়েছে। এমন কি নেইমার তার বার্সা-সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন। এমন খবর দিয়েছে ‘বিবিসি’ ও ‘মার্কা’। প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনাদলের সঙ্গে ছিলেন নেইমার। সেখান থেকে সবাই স্পেনে ফিরলেও নেইমার যান চীনে।

সেখানে ব্যবসায়িক কাজ শেষ করে প্যারিস সেইন্ট জার্মেই’র (পিএসজি) মালিক নাসের আল খেলাইফির সঙ্গে দেখা করার খবর দিচ্ছিল বৃটিশ মিডিয়া। কিন্তু সেটা না করে তিনি চীন থেকে আবার বার্সেলোনায় ফেরেন। উদ্দেশ্য ছিল- তার বার্সেলোনার সতীর্থদের কাছ থেকে বিদায় নেয়া। আজ বুধবার বার্সেলোনার খেলোয়াড়দের অনুশীলন ছিল। সেখানে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ফেলেছেন বলে জানালো বিবিসি।

সবাইকে বলে দিয়েছেন যে, তিনি পিএসজিতে যোগ দিচ্ছেন। নেইমারের পিএসজিতে যোগ দেয়ার এখন মাত্র আনুষ্ঠাতিকতা বাকি। ব্রাজিলের এ স্ট্রাইকারের রিলিজ ক্লজ ২২২ মিলিয়ন ইউরো। পিএসজি থেকে বছরে তিনি ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন।

এদিকে বার্সেলোনার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নেইমারের বাবা ও তার এক এজেন্টে বার্সেলোনা ক্লাব ছাড়ার জন্য বুধবার সকালে ক্লাব কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই বাই আউট ক্লজে ১ জুলাই থেকে নেইমারকে ছেড়ে দেয়ার জন্য ২২২ মিলিয়ন ইউরো দাবি করে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী