,

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তমা মির্জা

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তমা মির্জা। রুপালি পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। ইতিমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ তার হাতে উঠেছে। প্রথমবারের মতো এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলে রাইজিংবিডিকে জানান তমা।

সামির উদ্দিনের রচনা ও পরিচালনায় ‘অধরা’ নামের এ চলচ্চিত্রে তমার বিপরীতে দেখা যাবে সাগর আহমেদকে।

৩ আগস্ট থেকে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যায়ন শুরু হবে। সোনারগাঁওসহ বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ হবে বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা সামির উদ্দিন।

এ প্রসঙ্গে সামির উদ্দিন বলেন, ‘আগামীকাল ও পরশু দুদিন শুটিং করলেই অধরার শুটিং শেষ হবে। এরপর সম্পাদনা ও কালার কারেকশনের কাজ করে ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। গল্পটি দারুণ। তবে গল্প এখনই বলতে চাচ্ছি না। আশা করছি, কাজটি ভালো হবে।’

২০০৯ সালে শাহীন-সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। এরপর অনন্ত হীরার ‘ও আমার দেশের মাটি’, শাহাদাত হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’ নামের চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

তমা বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন তমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও শিপন মিত্র।

রয়েল অনিক পরিচালিত ‘গেম রিটার্নস’ সিনেমার কাজ প্রায় শেষ করেছেন তমা। এতে তমার বিপরীতে অভিনয় করছেন মডেল ও অভিনেতা নিরব। ত্রিভুজ প্রেম এবং আন্ডার ওয়ার্ল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। সংলাপ ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরেফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ। এছাড়াও তমা অভিনীত বেশ কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে