,

উৎসবেই কেন মুক্তি পায় খানত্রয়ীর সিনেমা?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের খানত্রয়ী হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির খান। বক্স অফিস রীতিমতো শাসন করেন তারা। সাধারণত কিছু ব্যতিক্রম বাদ রেখে সিনেমা মুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কোনো উৎসবকেই বেছে নেন এই তিনজন। যেমন, সালমান তার সিনেমা মুক্তি দেন ঈদে। অন্যদিকে দিওয়ালি ও ক্রিসমাসে সিনেমা মুক্তি দেন শাহরুখ ও আমির।

আমির খান প্রোডাকশনের পরবর্তী সিনেমা সিক্রেট সুপারস্টার। আসছে ক্রিসমাসে মুক্তি পাবে সিনেমাটি। ২ আগস্ট এর ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হন আমির। এ সময় তাকে প্রশ্ন করা হয়- সিনেমা মুক্তির জন্য নির্দিষ্ট এই দিনগুলোই কেন বেছে নেন তারা?

এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমরা যখন একটি সিনেমা নির্মাণ করি তখন সেটি ভালো সময়ে মুক্তি দেয়ার চেষ্টা করি। কোনো উৎসবে মুক্তি দেয়া হয় কারণ এ সময় বেশির ভাগ মানুষ ছুটিতে থাকেন। ফলে তারা সিনেমাটি দেখতে পারেন।’

সিক্রেট সুপারস্টার ছাড়াও ঠগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফ প্রমুখ। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের