,

দেশে ফিরেছে পশ্চিমবঙ্গে আটক ৬ কিশোর

news-image

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরকারি হোম ‘শুভায়ন’এ থাকা ছয় বাংলাদেশি কিশোরকে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে এই ছয় কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে আনা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) ওসি নাজির হোসেন, জেলার আইনি পরিসেবা কর্মকর্তা সৌমেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলা ‘চাইল্ড লাইন’র সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস, প্রোটেকশন কর্মকর্তা (ডিভি), তরুণ সামন্ত, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের (ডিসিপিইউ) সুবোধ দাস, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা।

চাইল্ড লাইনের সেন্টার কো-অর্ডিনেটর সুরজ দাস জানান, ‘এদিন ছয় বাংলাদেশি কিশোরকে তাদের দেশে ফিরিয়ে দেয়া হয়েছে। প্রায় এক বছর আগে তাদের কেউ দালালের খপ্পড়ে পড়ে কেউ আবার ঘুরতে এসে ভারতে ধরা পড়ে। তারপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় এই কিশোররা।’

যে ছয় বাংলাদেশি কিশোর এদিন ফিরে যায় তারা হল- মোহাম্মদ নাজমুল হক (পিতা- মজনু মিয়া, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অধীন নাগদাহ গ্রাম), স্বাধীন হোসেন (পিতা- মোহাম্মদ আবদুল হোসেন ব্যাপারী, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার শাহবাজার গ্রাম), সোহান শেখ (পিতা- খসরু শেখ, বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার জগদিয়া গ্রাম), মুন্না শেষ (পিতা-মৃত পান্না শেখ, বাড়ি ফরিদপুরের রাজবাড়ী গ্রামের রঘুনাথপুর), সাগর চন্দ্র রায় (পিতা- মৃত কেকারু রায়, বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার অধীন মৌচুনা গ্রাম) এবং আব্দুল রহমান (পিতা- মো. আলম, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার কুন্দারামপুর গ্রাম)।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে