সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করতে হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুর রক্তঋণ পরিশোধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করতে হবে। তিনি বলেন, আগস্ট মাস জাতির জন্য সবচেয়ে কঠিন শোকের মাস। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই আগস্টে বারবার আঘাত হেনেছে দেশ ও জাতির উপর।

বুধবার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে দেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে জাসদের গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, আগস্ট মাস জাতির উপর সমচেয়ে বড় ষড়যন্ত্রমূলক আঘাতের মাস। আগস্টেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, সংবিধানকে পদদলিত করা হয়েছিল, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসিত করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা হয়েছিল।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে পরিাজিত শক্তি, বঙ্গবন্ধুর খুনী, ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির ধারক-বাহকেরা এখনো বাংলাদেশের উপর আঘাত হানছে, জঙ্গি সন্ত্রাস চালাচ্ছে, আগুন সন্ত্রাস চালাচ্ছে। ইনু ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র-সমাজতন্ত্রের পথে এগিয়ে নিতে জাসদের নেতা-কর্মীদের সংগ্রামের রাজপথে আসার আহ্বান জানান।

গণমিছিল পূর্ব এ সমাবেশে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, নারী নেত্রী উম্মে হাসান ঝলমল প্রমুখ।

সমাবেশ শেষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে জাসদের একটি গণমিছিল বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা