,

পানের জন্য গাড়ি থেকে নামলেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : ‘খাইকে পান বানারাসওয়ালা, খুল যায়ে বান্ধ আকাল কা তালা’। নতুন সংস্করণের ‘ডন’ চলচ্চিত্রে এই গানের সঙ্গে শাহরুখ খানের পান খাওয়ার দৃশ্য নিশ্চয়ই মনে আছে? তবে সেটা ছবির চিত্রায়ণের জন্য হলেও এবার বাস্তবেই বেনারসের পান খেলেন শাহরুখ। না, বন্ধ হয়ে যাওয়া আক্কেলের তালা খোলার জন্য নয়, ঐতিহ্যবাহী পানের স্বাদ নেওয়ার জন্যই পান মুখে দিয়েছেন খান। বেনারসে ‘যাব হ্যারি মেট সেজালে’র প্রচারণার ফাঁকে ৭০ বছরের পুরোনো এক দোকান থেকে পান খান শাহরুখ।

ডিএনএ ইন্ডিয়ার খবরে জানা যায়, ‘যাব হ্যারি মেট সেজালে’র প্রচারণার জন্য গোটা টিম নিয়ে বেনারস গিয়েছিলেন পরিচালক ইমতিয়াজ আলি। বেনারসের রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে পান খাওয়ার সিদ্ধান্ত নেন শাহরুখ। যে কথা সে কাজ। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে গোটা টিম নেমে পড়ে পান খাওয়ার জন্য।

দোকানটির নামও বেশ অদ্ভুত—‘ট্যাম্বুলাম পান’। আনুশকা শর্মা ও ইমতিয়াজ আলিকে নিয়ে পান খাওয়ার একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন শাহরুখ। ছবিটির ক্যাপশনে তিনি লিখেন, ‘হ্যারি (শাহরুখ), সেজাল (আনুশকা) ও ইমতিয়াজ বেনারসে দারুণ একটা সময় কাটাল। আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ এবং বড় করে ধন্যবাদ মনোজ তিওয়ারিকে। বেনারসে যাব হ্যারি মেট সেজাল।’

বেনারসে প্রচারণার আগে গোটা টিম প্রচারের জন্য গিয়েছিল লুধিয়ানা, জালন্ধার, যোধপুর ও জয়পুরে। রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে ৪ আগস্ট ‘যাব হ্যারি মেট সেজাল’ ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন শাহরুখ-আনুশকা। তাঁদের অভিনীত প্রথম দুটি ছবি ছিল ‘রব নে বানাদি জোড়ি’ ও ‘যাব তাক হ্যায় জান’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের