,

রাতে ওআইসি মহাসচিব ঢাকায় আসছেন

news-image

নিউজ ডেস্ক : ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন চারদিনের সফরে আজ বুধবার রাতে ঢাকায় আসবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওআইসির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে। আল-ওথাইমিন শুক্রবার কক্সবাজারের কুতুপালং ও আশেপাশের রাখাইন ক্যাম্প পরিদর্শন করবেন এবং রাখাইন মুসলমানদের সঙ্গে কথা বলবেন।

এই সফর তাকে স্থানীয় প্রশাসন ও সেখানে কর্মরত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় কর্মরত প্রতিনিধিদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানার এবং ওআইসির বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের নেতৃত্বের কাছ থেকে পরামর্শ পাওয়ার সুযোগ সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে