,

আগে চুক্তি, তারপর বাংলাদেশ সফর : স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : বেতন-ভাতা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যকার সমঝোতা চুক্তি না হলে ক্রিকেটার বাংলাদেশ সফরে যাবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। খবর গার্ডিয়ানের।

যদিও সিএ’র এক মুখপাত্র জানিয়েছিলেন, চলমান দ্বন্দ্ব শেষ হতে চলেছে। দু’পক্ষে মধ্যে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে যতই আশ্বাস দিক সিএ, চুক্তি না হলে যে তারা বাংলাদেশ সফরে আসবেন না সেটা আরও একবার স্পষ্ট করলেন অজি দলপতি।

ফক্স স্পোর্টসকে স্টিভেন স্মিথ বলেন, ‘আমি চাই সফরটা হোক। তবে দীর্ঘ দিন ধরে বলে আসছি, আগে আমাদের চুক্তিটা হতে হবে। আমাদের যুব দলের ক্রিকেটাররা যেভাবে শক্ত অবস্থান নিয়ে সফরে যাননি, তাতে আমাদের এই সফরে যাওয়া ঠিক হবে না।

প্রসঙ্গত, গত ৩০ জুন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়েছে। এরপর নতুন চুক্তির কথা বলে আসলেও এক মাসের বেশি সময়েও সমঝোতায় আসতে পারেনি কোনো পক্ষই। ফলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ২৩০ জন ক্রিকেটার এখন বেকার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের