,

সাব্বিরের চোখে ‘কিংবদন্তি’ ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : সমর্থকদের মধ্যে যা-ই হোক, মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক—এ কথা বলেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজেই। কলকাতায় ‘সেরা বাঙালি’র পুরস্কার নিতে গিয়ে বলা মাশরাফির এই মন্তব্যই যেন প্রতিফলিত হলো সাব্বির রহমানের ফেসবুক পেজে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর যে কেবল বন্ধুত্ব নয়, শ্রদ্ধার সম্পর্কও আছে, মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে সেটিই জানিয়ে দিলেন তিনি।

ভারতের সফলতম অধিনায়ককে ‘কিংবদন্তি’ই বলছেন সাব্বির। বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যান ছবিটির শিরোনাম দিয়েছেন ঠিক এইভাবে, ‘উইথ ওয়ার্ল্ড লিজেন্ড এমএস-৭’, সঙ্গে উচ্ছ্বসিত হওয়ার কিছু ইমো।

ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই বিশ্বকাপ জিতিয়েছেন, জিতিয়েছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। টেস্টে আইসিসির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছেন দেশকে—এমন ক্রিকেটারকে ‘কিংবদন্তি’ বলে তাঁর প্রতি সম্মাননা জানিয়েছেন সাব্বির।ফেসবুকে ধোনির সঙ্গে সাব্বিরের এই ছবিতে এখন পর্যন্ত নিজেদের অনুভূতি জানিয়েছেন ৭৬ হাজার ভক্ত-সমর্থক।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি