,

মঙ্গলবারের চারটি ও বুধবার সকালের হজ ফ্লাইট বাতিল

news-image

নিউজ ডেস্ক : পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের মঙ্গলবারের চারটি ফ্লাইট ও বুধবার সকালের একটি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান।

ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ।

এর আগে সোমবার জানানো হয়েছিল মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫ ও রাত ১১টা ৪৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

পরে আজ (মঙ্গলবার) বিকালের একটি ফ্লাইটও বাতিলের ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি বুধবার সকালের একটি ফ্লাইটও বাতিল করা হয় বলে জানানো হয়।

এ নিয়ে বিমানের বারোটি ও সৌদি বিমানের তিনটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

তবে বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ যুগান্তরকে জানান, ফ্লাইট বাতিল হলেও হজ যাত্রীদের পরিবহনে কোনো সমস্যা হবে না। এবার নির্ধারিত হজযাত্রীর অতিরিক্ত সাড়ে চার হাজার যাত্রী পরিবহনের পদক্ষেপ নিয়ে রেখেছে বাংলাদেশ বিমান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা