,

আলাদা করতে তোফা-তহুরার অস্ত্রোপচার শুরু

news-image

সংযুক্ত শরীরে জন্ম নেওয়া দশ মাস বয়সী তোফা আর তহুরাকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

হাসপাতালের পরিচালক মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে জরুরি বিভাগের তৃতীয় তলার অপারেশন থিয়েটারে এই অস্ত্রোপচার শুরু হয়।

তিনি বলেন, “ঝুঁকি থাকলেও আমরা আশাবাদী। বাচ্চা দুটির মধ্যে তোফা বেশি সক্রিয়, আর তহুরা একটু কম সক্রিয়। আশা করছি অস্ত্রোপচারের পর তারা সুস্থ হয়ে উঠবে।”

বিভিন্ন বিভাগের প্রায় ত্রিশজন চিকিৎসক দুটি দলে ভাগ হয়ে দীর্ঘ এই অস্ত্রোপচারে অংশ নিচ্ছেন। অচেতন করাসহ প্রাথমিক পর্যায়ের কাজ শেষে একদল চিকিৎসক আলাদা করার কাজ শুরু করেছেন।

শিশু দুটিকে আলাদা করার পর আরেকটি দল দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করবেন। সব মিলিয়ে সময় লাগবে সাত থেকে আট ঘণ্টা।

গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন ইউনিয়নের কৃষক রাজু মিয়া ও তার স্ত্রী শাহিদা বেগমের যমজ সন্তানের জন্ম হয় জোড়া লাগানো শরীর নিয়ে।

তোফা আর তহুরার পিঠের দিক থেকে কোমরের নিচ পর্যন্ত মেরুদণ্ডের হাড় সংযুক্ত। তাদের দুজনের মলদ্বার একটি, তবে মাথা-হাত-পা আলাদা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনূর ইসলাম সাংবাদিকদের জানান, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমন ঘটনাকে তারা ‘পাইগোপেগাস’ বলেন।

জন্মের আট দিনের মাথায় শিশু দুটিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে প্রথমে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের মলদ্বার আলাদা করা হয় বলে তাদের বাবা রাজু মিয়া জানান।

সোমবার হাসপাতালের সার্জিক্যাল কনফারেন্স রুমে তোফা ও তহুরাকে কোলে নিয়ে এক সংবাদ সম্মেলনে তাদের মা শাহিদা বেগম তার দুই সন্তানের জন্য সবার দোয়া চান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে