,

হারুন অর রশিদ খান মুন্নু মারা গেছেন

news-image

বিএনপি নেতা ও শিল্পপতি হারুন অর রশিদ খান মুন্নু মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মঙ্গলবার ভোরে মানিকগঞ্জে নিজের প্রতিষ্ঠিত মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম শান্ত।

মুন্নু কয়েক বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

পরিবারের সদস্যরা জানান, লন্ডন থেকে ছোট মেয়ে আফরোজা খান রীতা দেশে ফেরার পর তার দাফন হবে।

সিরামিক শিল্পে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রির মালিক হারুন অর রশিদ খান মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

২০০১ সালে মানিকগঞ্জ-৩ আসন (সদর-সাটুরিয়া) থেকে সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি খালেদা জিয়ার সরকারের মন্ত্রিসভায়ও ঠাঁই পান তিনি।

মানিকগঞ্জে বিএনপির প্রবীণতম এই সদস্য জেলা শাখার সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

তিনি স্ত্রী হুরন্নাহার খানমসহ দুই মেয়ে রেখে গেছেন। মেয়েদের মধ্যে ফিরোজা মাহমুদ আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের স্ত্রী এবং আফরোজা খান রীতা বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা।

বিএনপি চেয়ারপারসন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তায় দলের মুন্নুর মৃত্যুতে শোকপ্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে