,

মার্ক ও’নিলের ক্লাস শুরু

news-image

পোর্টস ডেস্ক : আপাতত এক মাসের দায়িত্ব। গতকাল আনুষ্ঠানিকভাবে সেটাই শুরু করলেন বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান ব্যাটিং পরামর্শক মার্ক ও’নিল। দুপুরের পর মিরপুরের একাডেমি ভবনের অডিটরিয়ামে প্রায় এক ঘণ্টার একটা ক্লাস করেছেন ক্রিকেটারদের নিয়ে।

৫৮ বছর বয়সী ও’নিলের ক্লাসে শুধু ব্যাটসম্যানরাই ছিলেন না, ছিলেন বোলাররাও। থাকাটাই স্বাভাবিক। তিনি যে মূলত লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই বেশি কাজ করবেন! আর সেই লোয়ার অর্ডারের ব্যাটিংটা সাধারণত করেন বোলাররাই।

কোমরের সমস্যা এখনো পুরোপুরি কাটেনি বলে মাহমুদউল্লাহ ব্যাটিং অনুশীলন করেননি। তবে ছিলেন ও’নিলের ক্লাসে। সেখানে ব্যাটিং টেকনিকের কিছু মৌলিক বিষয়ই নাকি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেছেন কোচ, ‘আজ (গতকাল) তিনি আমাদের টেকনিক্যাল কিছু জিনিস দেখিয়েছেন। আরও কয়েক দিন গেলে হয়তো আমাদের ব্যাটিংয়ের ভিডিও ফুটেজ দেখে সবার সঙ্গে আলাদা কথা বলবেন।’

এক মাসের চুক্তি শেষেও ও’নিল থেকে যেতে পারেন বাংলাদেশে। সেটা জাতীয় দলের সঙ্গে যেমন হতে পারে, হতে পারে হাইপারফরম্যান্স ইউনিটের সঙ্গেও।

অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয়ের মেঘ এখনো পুরোপুরি কাটেনি। তবে থেমে নেই বাংলাদেশ দলের অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর ও একাডেমি মাঠে কাল সকাল থেকে বিকেল পর্যন্ত চলল সেটা। আগামী ৪ আগস্ট চট্টগ্রামে অনুশীলন করতে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই চলবে। চট্টগ্রামের অনুশীলন পর্ব শেষ হবে ১২ আগস্ট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের