,

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তিতে নিষেধাজ্ঞা

news-image

এ বছর থেকে ভর্তি পরীক্ষা ছাড়া কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না এবং আগামী বছর থেকে তিন সেমিষ্টারের পরিবর্তে দুই সেমিস্টারে শিক্ষাবর্ষ শেষ করতে হবে বলে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

তবে এ সিদ্ধান্তের ব্যাপারে আপত্তি রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির। দেশে ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে ৮৯টি। এসব বিশ্ববিদ্যালয়ে আসন আছে প্রায় আড়াই লাখ।

নভেম্বরে অনার্সে ভর্তি কার্যক্রম শুরু করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীই নেয়া হয় পরীক্ষা ছাড়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, এ বছর থেকে ভর্তি পরীক্ষা ছাড়া শিক্ষার্থী নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চলতি মাসে চিঠিও দেয়া হয়েছে।

১৪টি বিশ্ববিদ্যালয় দুই সেমিস্টারে শিক্ষাবর্ষ শেষ করলেও বাকিরা করছে তিন সেমিস্টারে। এই সিস্টেমও পরিবর্তনের নির্দেশ দিয়েছে কমিশন।

এবার ভর্তি অনিয়ম ঠেকাতে পর্যবেক্ষণ কমিটিও করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের