,

ফেসবুকে নিষিদ্ধ ভিডিও ছড়াচ্ছেন নায়লা নাঈম!

news-image

বিনোদন ডেস্ক : নায়লা নাঈম। সময়ের আলোচিত ও সমালোচিত একটি নাম। নিজের মডেলিং ক্যারিয়ারে এতটা জোয়ার না আসলেও তার খোলামেলা পোশাকে এসেছে জোয়ার। আর সেই জোয়ারেই ভেসে চলছে তার মিডিয়ার ক্যারিয়ার। তার খোলামেলা পোশাক নাটক কিংবা চলচ্চিত্রে খুব বেশি একটা দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তার খোলামেলা পোশাকের ছবিতে সরব থাকে।

তার এসব ছবির ভক্তকুলও কিন্তু কম নয়। একটি ছবি বা একটি ভিডিও শেয়ার করলে বেশ সাড়া পড়ে। আর এই কারণে কিন্তু তিনি গত দুই বছর ধরে নিজের ফেসবুকের ভেরিফাইড পেইজে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভিডিও, তথ্য ও ছবি প্রকাশ করে অর্থ উপার্জন করছেন বেশ। জনপ্রিয় মাধ্যম থেকে উপার্জন করাও কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়। কিন্তু অর্থ উপার্জনের নাম করে বর্তমানে নাইলা নাঈমের ফেসবুক থেকে অশ্লীল ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তাও আবার সেই সব ভিডিও আপলোড করা হচ্ছে যা চলচ্চিত্র কিংবা মিউজিক ভিডিও থেকে কেটে ফেলা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। তার ফেইসবুক পেইজটিতে বর্তমানে সাড়ে ২৭ লাখ ফলোয়ার রয়েছেন। যারা প্রতিনিয়ত তাকে ফলো করছেন।

তিনি কি পারতেন না জন সচেতন মূলক কিছু পোস্ট করে তার ফলোয়ারদের মধ্যে সচেতনতা বাড়াতে। কিন্তু না তিনি তা করেননি। বরং টাকার বিনিময়ে হোক আর নাইবা হোক এত লক্ষ মানুষের মাঝে তিনি কিভাবে অশ্লীল ভিডিও আপলোড দিচ্ছেন? এখন এটাই প্রশ্ন হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত বেশ কিছুদনি ধরে তিনি নিষিদ্ধ ভিডিওগুলো আপলোড দিয়ে যাচ্ছেন। যেই ভিডিওগুলো তিনি আপলোড করছেন সেগুলো কিন্তু বেশির ভাগই সেন্সর বোর্ড থেকে কেটে ফেলে দেওয়াে হয়েছে। সেই ভিডিও আপলোড করে কী তিনি অপরাধ করছেন না? বা আদৌ কি ঠিক হচ্ছে এই ধরনের ভিডিও আপলোড করা?

প্রশ্ন দুটি করা হয়েছে তারই পেইজের একজন একনিষ্ঠ ফলোয়ারের কাছে। যিনি প্রতিনিয়ত তাকে ফলো করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি বলেন, ‘আসলে সামাজিক ভাবে এটা ঠিক নয়। কারণ ফেসবুক বাংলাদেশে জনপ্রিয় মাধ্যম। সেই মাধ্যমে আসলে এভাবে অশ্লীল ভিডিও আপলোড দেওয়া ঠিক নয়। যদিও আমি বলছি না যে মডেলিং এর জন্য খোলামেলা পোশাকে তাকে মানাচ্ছে না বা খারাপ কাজ করছেন। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়েই চলতে হয়। তাই বলে আমি তো আর অশ্লীলতার পক্ষে কথা বলতে পারি না। সাবলীল ভাবে নগ্ন হয়েও ছবি তোলা যায়। আমি এটাই বিশ্বাস করি।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে