মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ হবে প্রযুক্তি বিশ্বের প্রবেশদ্বার: পলক

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষ মানবসম্পদ এবং স্বচ্ছল মধ্যবিত্ত শ্রেণির ভোক্তার বাজারে পরিণত হবার কারণেই ভবিষ্যতে বাংলাদেশ প্রযুক্তি বিশ্বের প্রবেশদ্বার হবে বলে মন্তব্য করেছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ ৩১ জুলাই সোমবার রাতে রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক বোস্টন কনসালটিং গ্রুপের (বিসিজি) সহযোগিতায় ‘স্ট্রাটেজিক সিইও আউটরীচ প্রোগ্রাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এসময় বিশ্বের চাহিদার দিকে লক্ষ্য রেখে বাংলাদেশে তথ্য প্রযুক্তি শিল্প বিশেষ করে ইন্টারনেট অব থিংস(আইওটি), অ্যানালাইটিকস, সামাজিক গণমাধ্যম, ক্লাউড, মোবাইল টেকনোলজির ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশের আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিসিজি কাজ করবে। তাদেরকে স্বল্প ও দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে যাতে আইটি খাতে টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি হয়। বিসিজির উদ্যোগের ফলে দেশের আইটি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে যা মূলত আইসিটি রপ্তানি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

পলক আরও বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনায় সরকার আইসিটি খাতের সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করছে। নীতিমালা ও আইন প্রণয়ন করা হয়েছে। ২০২৪ সাল পর্যন্ত আইটি, আইটিইএস শিল্পের জন্য কর সুবিধা দেওয়া হয়েছে। আইটি পার্কসহ আইসিটি অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠানে দুটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বিসিজির পার্টনার ও কুয়ালালামপুর চ্যাপ্টারের ব্যবস্থাপনা পরিচালক জারিফ মুনীর, বিসিজির পার্টনার ও নয়াদিল্লী চ্যাপ্টারের পরিচালক বিকাশ জৈন।

অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, এলআইসিটির প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ট গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প ও বিসিজি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু