,

ওভালে ইতিহাস গড়লেন মঈন আলী

news-image

স্পোর্টস ডেস্ক : কেনিংটন ওভালের শততম টেস্টে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের স্পিনার মঈন আলী। আগে কখনোই হ্যাটট্রিকের দেখা মেলেনি দক্ষিণ লন্ডনের বিখ্যাত স্টেডিয়াম দ্য ওভালে। অথচ, শততম টেস্টে সেই ইতিহাসের সাক্ষী হলেন ইংল্যান্ডের এই স্পিনার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের পঞ্চম দিনের লাঞ্চের পর একে একে তুলে নিলেন প্রোটিয়াদের শেষ তিন উইকেট। তাতেই ২৩৯ রানের অসাধারণ তুলে নেয় স্বাগতিকরা। সে সঙ্গে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৩তম হ্যাটট্রিকটির মালিক হয়ে গেলেন মঈন আলি। একই সঙ্গে ইংলিশ বোলার হিসেবে করলেন ১৪তম হ্যাটট্রিক।

এদিন মঈন প্রথমে ফিরিয়েছেন ডিন এলগারকে। এরপরের দুই বলে ফিরিয়েছেন কাগিসো রাবাদা এবং মরনে মর্কেলকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের