,

কলকাতায় ‘আক্রোশ’ নিয়ে ব্যস্ত তারা

news-image

বিনোদন ডেস্ক :ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক আমান রেজা ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ-ঋত্বিকা সেন। বর্তমানে কলকাতায় ‘আক্রোশ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কলকাতার বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন শুরু হয়েছে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন আমান রেজা।

মুঠোফোনে কলকাতা থেকে আমান রেজা রাইজিংবিডিকে বলেন, ‘কয়েকদিন আগে কলকাতা এসেছি। এখানে আক্রোশ সিনেমার শুটিং করছি। এছাড়া নতুন আরো একটি সিনেমার কথা চলছে। সব কিছু ঠিক থাকলে খুব শিগগির এর দৃশ্যায়ন শুরু হবে।’

কলকাতার নির্মাতা বাতিন সাহার পরিচালনায় এ সিনেমায় আমানকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এছাড়া সায়নী ঘোষকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে বলেও জানান আমান।

এর আগে ওপার বাংলার ভীষণ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘শেষ বেলা’ সিনেমায় অভিনয় করেন আমান রেজা। সুশান্ত মন্ডল ও বিষ্ণু পরিচালিত এতে আমানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল মুখার্জি। আমান এ পর্যন্ত ৩০টি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত ২০টি সিনেমা মুক্তি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের