,

বিএনপির অবস্থা বেহাল সড়কের মতো : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবস্থা এখন বেহাল সড়কের মতো। গতকাল সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির পরিচিতি সভা এবং কর্মী সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা যেন আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, দলের কৌশল পরিবর্তন হয়েছে। তবে শেকড় থেকে একচুলও সরবে না আওয়ামী লীগ। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে দলটি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না। বিএনপির অবস্থা এখন বেহাল সড়কের মতো। তারা যখন দেখেছে আগামী নির্বাচনে বিজয়ের কোনো সম্ভাবনা নেই, ঠিক তখনই ষড়যন্ত্রের চোরাগুপ্ত পথ তারা খুঁজে বেড়াচ্ছে। দুর্বল বিএনপির এখন মুখের পেশি হচ্ছে পুঁজি। কান্নাকাটি আর নালিশ—এই দুটা হচ্ছে কর্মসূচি।’

সমাবেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর দেওয়া ৭২-এর সংবিধান ফিরিয়ে এনেছে সরকার, যতটুকু বাকি আছে তাও ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সভায় আইনজীবী নেতারা বলেন, দলের আইনজীবীদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারলে ভবিষ্যতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে এককভাবে বিজয়ী হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের