,

‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু

news-image

বিনোদন প্রতিবেদক : কিছুদিন ধরেই চলচ্চিত্র সংশ্লিষ্ঠদের মুখে মুখে শোনা যাচ্ছিল ‘আমি নেতা হব’ ছবির নাম। ছবিটিতে শাকিব খান থাকায় শুটিং শুরু হওয়া নিয়ে ছিল সংশয়। কিন্তু সব সংশয় কাটিয়ে এই ছবির শুটিং শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। ছবির পরিচালক উত্তম আকাশ জাগো নিউজকে এমনটা জানান।

উত্তম আকাশ বলেন, আজ থেকে রাজধানীর আফতাফনগরে ‘আমি নেতা হব’ ছবির শুটিং শুরু করেছি। প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী। তিনি বলেন, আজ গানের শুটিং হচ্ছে। সানি-মৌসুমি দুজনেই সেটে আছেন।

‘আমি নেতা হব’ ছবির নায়ক শাকিব খান, নায়িকা মিম। আরও অভিনয় করছেন মিষ্টি জান্নাত, কাজী হায়াত প্রমুখ। নির্মাতা আকাশ জানালেন, শাকিব খান আজ সেটে আসলেও শুটিং-এ অংশ নেবেন মঙ্গলবার থেকে। আমরা টানা শুটিং করে ছবির কাজ শেষ করবো।

‘আমি নেতা হব’ ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান জাগো নিউজকে বলেন, ‘আমি নেতা হব’ ছবির মহরত করতে চেয়েছিলাম। কিন্তু শোকের মাস সামনে (আগস্ট)। তাই এখন মহরত করছি না। আগামী সেপ্টেম্বরে বড় পরিসরে মহরত করবো। সেখানে আরও দুটি ছবির নাম ঘোষণা দেয়া হবে।

এদিকে, গেল ১৮ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এক বিজ্ঞপ্তিতে তাদের অন্তর্ভুক্ত ১৮ টি সংগঠনের সদস্যদের শাকিবের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। চলচ্চিত্র পরিবারের দেয়া সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

যে তিনটি ছবির ক্ষেত্রে এই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়েছে, সেই ছবি তিনটি হলো আমি নেতা হব, মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না। তিনটি ছবিই তৈরি হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের