,

জলাবদ্ধতা দূর করতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জলাবদ্ধতা দূর করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মিত বক্স কালভার্ট খুলে দিয়ে এর ওপর উড়ালসেতু বানানোর কথা বলেছেন তিনি। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কাজ শুরুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনাকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালগুলোর ওপর বক্স কালভার্ট থাকার কারণে ভেতরের ময়লা পরিষ্কার করা সম্ভব হয় না। এতে পানিও দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বুড়িগঙ্গা ও ব্রহ্মপুত্র নদী হেভি ড্রেজিং মেশিন দিয়ে খনন করারও নির্দেশনা দেন। ড্রেজিং করা বালু বিক্রির ব্যবস্থা করার জন্যও তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের