,

সংলাপের প্রভাব সব দলের উপর পরবে

news-image

নিজস্ব প্রতিবেদক : সংলাপের প্রভাব সব দলের উপর পরবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।আজ সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

সরকারকে চাপে রাখতে এবং বিএনপির আস্থা অর্জনে ইসির এই সংলাপ কতটুকু প্রভাব ফেলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমি সরাসরি এসব বিষয়ে কথা বলতে পারবো না। তবে এই সংলাপ রাজনৈতিক দলগুলোর উপর প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, সুধী সমাজদের দেয়া পরামর্শ এবং করণীয় গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে গেজেট আকারে সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়ে দেয়া হবে।

সংলাপের পরামর্শ ইসি গ্রহণ করবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সব পরামর্শ নিতে পারবো না। তবে সাংবিধানিক নিয়মে অনুসারে কমিশনের যেগুলো নেয়ার অধিকার রয়েছে সেগুলো নেয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

দেশের মানুষের আস্থা অর্জনে কমিশন কাজ করবে দাবি করে তিনি বলেন, সুধী সমাজের প্রত্যেকেই বলেছেন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে। আমরাও আস্থা অর্জন করতে চাই। আমরা গত নির্বাচনগুলো কঠিনভাবে সম্পন্ন করেছি। আগামীতেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের