,

‘পা ধরে বাঁচার আকুতি জানিয়েছি, কিন্তু ওরা শোনেনি’

news-image

নিউজ ডেস্ক : বগুড়ায় ধর্ষিতা ও তার মা’কে নির্যাতনের সময় পা ধরে বাঁচার আকুতি জানালেও তারা পেটাতে থাকে বলে জানিয়েছেন নির্যাতিতা ওই ছাত্রী। হাসপাতালে বেডে শুয়ে সেদিনকার তুফান পরিবারের বর্বরতার কথা বর্ণনা করার সময় একথা জানান ওই ধর্ষিতা।

গণমাধ্যমকে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, শালিসের কথা বলে প্রথম দফা নির্যাতনের পর দ্বিতীয় দফায় নির্যাতন করা হয় ওয়ার্ড কাউন্সিলর ও তুফানের স্ত্রীর বোন মার্জিয়া হাসান রুমকির বাসায়। সেখানে যাওয়ার পর পরই তুফানের স্ত্রী আশা গুণ্ডা নিয়ে হাজির হয়।

”এরপর কিছু বুঝার আগেই আমি ও আমার মাকে পেটাতে থাকে। এ সময় তাদের পা ধরে বাঁচার আকুতি জানিয়েছি। কিন্তু ওরা কোনো কথাই শুনছিল না। ”

ওই ধর্ষিতা আরও বলেন, এরপর রুমকি, আশা ও তাদের ক্যাডাররা মিলে আমার ও আমার মায়ের মাথার চুল কেটে ছোট করে দেয়। পরে নাপিত ডেকে এনে মাথা ন্যাড়া করে দেয়। সবশেষে ওরা আমাদের একটি রিকশায় তুলে বগুড়া শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। অন্যথায় এসিড দিয়ে ঝলসে দেয়ারও হুমকি দেয়।

প্রসঙ্গত, বগুড়ার এক ছাত্রীকে কলেজে ভর্তি করানোর নামে বাড়ি ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে শহর শ্রমিক লীগের নেতা তুফান সরকার বিরুদ্ধে। কিন্তু পরে তুফানের স্ত্রী আশা ও তার বোন সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মর্জিয়া হাসান রুমকি শালিসের নামে বাসায় নিয়ে তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে