,

বিয়ের বিষয়ে সালমান বললেন, ‘সময় তো ফুরিয়ে যায়নি’

news-image

বিনোদন ডেস্ক : সালমান বললেন, ‘সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। আমি নিশ্চিত আমার বয়স যখন সত্তর হবে, তখন আমার সন্তানের বয়স হবে কুড়ি। আর সে সময় হয়তো আমি বিয়ের কথা ভাবতে পারি। ’ তিনি বলেন, আমি এখন বা শিগগিরই সন্তানের বাবা হতে চাই। তিন-চার বছরের মধ্যে আমি নিজের সন্তান নিতে চাই। আর এর একমাত্র কারণ হলো আমি চাই আমার মা-বাবা যেন আমার সন্তানকে দেখে যেতে পারেন। অবশ্য বিয়ে করব কি না, সে বিষয়ে এখনো বেশ সন্দেহ আছে। যদিও বিয়ে ছাড়া সন্তান পাওয়া একটু কঠিন বটে। কিন্তু আমি সেটার ব্যবস্থা করে নেব।

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সালমান।

সালমান রোমানিয়ান মডেল লুলিয়া ভানতুরের সঙ্গে প্রেম করছেন বলে কথিত আছে। সালমান কখনোই ইউলিয়াকে প্রেমিকা হিসেবে পরিচয় দেন না যদিও। তবে, সালমানের বাড়িতে ঘন ঘন যাতায়াত ও পারিবারিক সব অনুষ্ঠানেই এই মেয়ের উপস্থিতি দেখা যায়। তাঁরা একসঙ্গে থাকছেন—এমন গুজবও বলিউড পাড়ায় শোনা যায়। সালমান খান কি তাহলে ইউলিয়ার সন্তানের বাবা হওয়ার কথা ভাবছেন? এই উত্তর সাল্লুই ভালো দিতে পারবেন।

সালমান কি অভিনেতা তুষার কাপুর আর নির্মাতা করণ জোহরের মতো সারোগেসির পথ বেছে নেবেন? যদিও ভারতে শিগগিরই বাণিজ্যিক সারোগেসি বন্ধ হতে যাচ্ছে। নতুন আইনে নিঃসন্তান বিবাহিত দম্পতি বাদে অন্য কেউ টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নিতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে