,

সুজনকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : গত শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে গতকাল রোববার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, খালেদ মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। আজ রাতেই নিয়ে যাওয়া হবে তাঁকে। তিনি বেশ কিছুদিন ধরেই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

আশার কথা, সাবেক এই ক্রিকেটারের অবস্থা এখন উন্নতির দিকে। এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এমআরআই রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। সকালে তাঁর লাইফ সাপোর্টও খুলে নেওয়া হয়েছে। অবশ্য উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আজ রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর পাঠানো হবে।’

অবশ্য কয়েক দিন আগে ৪৬তম জন্মদিন পালন করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। কিন্তু হঠাৎ ব্রেইন স্ট্রোকের পর তাঁকে লাইফ সাপোর্টে পর্যন্ত রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের