,

সৌদিতে কুরআন তেলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু (ভিডিও)

news-image

ইন্দোনেশিয়ার পর এবার সৌদি আরবে কুরআন তেলাওয়াতরত অবস্থায় এক মুয়াজ্জিন মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম আবদুল হক আল-হালাবি (৬০)। তিনি জেদ্দায় অবস্থিত মসজিদ আল-সোলেমানিয়া-এর মুয়াজ্জিন ছিলেন।

জানা যায়, আবদুল হক আল-হালাবি ফজরের আজানের কিছু সময় আগে আজানের ওয়াক্ত হওয়ার জন্য অপেক্ষ করছিলেন। এ অপেক্ষার সময়টিতে মসজিদে বসে কুরআন তেলাওয়াত করছিলেন। কুরআন তেলাওয়াতে বসা অবস্থায় আজানের আগ মুহূর্তে তিনি ইন্তেকাল করেন।

এতিকে কোরআন সামনে নিয়ে বসে থাকা অবস্থায় মৃত্যুর পরবর্তী দৃশ্য ধারন করেন কোন এক মুসল্লি। আর সেই ভিডিও এখন ভাইরাল।

জানা যায়, আবদুল হক আল-হালাবি মসজিদেই বেশি সময় অতিবাহিত করতেন এবং কুরআন তেলাওয়াত করতেন। এদিকে বিষয়টিকে এক ‘সৌভাগ্যের মৃত্যু’ বলা হচ্ছে।

দেখুন সেই ভিডিওটি-

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ কারি এবং কোরআনের শিক্ষক শায়খ জাফর আবদুর রহমান একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে