,

তুফানের স্ত্রীসহ ৩ জনকে বগুড়া পুলিশে হস্তান্তর

news-image

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের পর ধর্ষিতা ও তার মা’র মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার প্রধান আসামি তুফানের স্ত্রী আশা সরকারসহ গ্রেফতার তিনজনকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকালে বগুড়া থানা পুলিশ গ্রেফতার করা তিন আসামিকে নিয়ে যায় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।

এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাড়িচালক জিতু ও তুফানের সহযোগী মুন্নাসহ আশা সরকারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের বহন করা একটি প্রাইভেটকারও জব্দ করে পুলিশ।

খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে তারা সাভারের হেমায়েতপুর এলাকায় এসে পৌঁছলে সিলভার কালারের একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে বিষয়টি বগুড়া থানা পুলিশকে জানানো হলে তারা এসে সকালে গ্রেফতারকৃত তিন আসামিকে নিয়ে যায়।

প্রসঙ্গত, বগুড়ার এক ছাত্রীকে কলেজে ভর্তি করানোর নামে বাড়ি ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে শহর শ্রমিক লীগের নেতা তুফান সরকার বিরুদ্ধে। কিন্তু পরে তুফানের স্ত্রী আশা ও তার বোন সংরক্ষিত আসনের স্থানীয় ওয়ার্ড কমিশনার মর্জিয়া হাসান রুমকি শালিসের নামে বাসায় নিয়ে তাদের ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের