,

আইসিইউতে খালেদ মাহমুদ

news-image

স্পোর্টস ডেস্ক :জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

খালেদ মাহমুদের অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

জালাল ইউনুস জানান, ‘সুজন (খালেদ মাহমুদ) বর্তমানে সেমি কোমা অবস্থায় আছেন। রবিবার রাতটা তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হবে। সকালের মধ্যে অবস্থার উন্নতি না হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।’

শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে খালেদ মাহমুদকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রবিবার সকালে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। খালেদ মাহমুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের