,

মেসিও বিদায় বলে দিলেন নেইমারকে!

news-image

স্পোর্টস ডেস্ক :নেইমারের বিদায় প্রায় নিশ্চিত। ইতিহাস গড়েই প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গুঞ্জন অনুযায়ী চলতি সপ্তাহেই স্পেনের জায়ান্ট ক্লাব বার্সেলোনা ছাড়ার কথা।

বিভিন্ন প্রতিবেদনের খবর, রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেই বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস তো প্রকাশ্যেই জানিয়ে দিলেন তা।

মায়ামির ‘এল ক্লাসিকো’ জয়ের পর লিওনেল মেসিও নেইমারকে আবেগঘন বিদায় জানিয়ে দিয়েছেন! শুধু তাই নয়, স্প্যানিশ আউটলেট ডন ব্যালনের দাবি, নেইমারের দুঃসাহসিক ফ্রেঞ্চ লিগ ওয়ানের অভিযান যেন সফল হয় সেজন্য শুভকামনাও জানিয়েছেন লিওনেল মেসি। জবাবে নেইমারও মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ তারকা তখনও অপরিপক্ক। তবে গত কয়েক মৌসুমে নেইমার যে ক্রমেই পরিপক্কতা লাভ করেছেন সে বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই।

তবে নেইমারের পরিপক্ক হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা কিন্তু রেখেছেন মেসিই। সেটা তো কিছুদিন আগেও স্বীকার করেছেন ব্রাজিলিয়ান তারকা। এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, মেসিই তার জীবনের সেরা বন্ধু এবং আদর্শ। যার সঙ্গে খেলতে পেরে নিজেকে গর্বিত মনে করেন নেইমার। কাতালান ক্লাবটিতে মেসির সঙ্গে জুটি বেঁধে নেইমার জিতেছেন আটটি শিরোপা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের