,

‘বিয়ের পর দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত দম্পতি কাজল ও অজয় দেবগন। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এসেছে নিশা (১৪) ও যুগ (৬) নামে দুই সন্তান। সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে দীর্ঘ দিন অভিনয়ের বাইরে ছিলেন এই অভিনেত্রী।

২০১৫ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমাটি। এ সিনেমার মাধ্যমে বিরতি ভেঙ্গে অভিনয়ে ফিরেন কাজল। তামিল সিনেমা ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’ এর সিক্যুয়েল নির্মাণ করছেন নির্মাতা সৌন্দর্য্য রজনীকান্ত। সর্বশেষ এ সিনেমায় অভিনয় করেন কাজল। তবে সংসারের ব্যস্ততার কারণে এখনো অভিনয়ে পুরোপুরি নিয়মিত নন কাজল। মাঝেমধ্যে সিনেমায় কাজ করছেন তিনি।

সম্প্রতি সংসার ও অভিনয় ক্যারিয়ার নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন কাজল। এ সময় প্রশ্ন করা হয়, বিয়ের পর অভিনেত্রীদের নিজস্ব জীবনযাপন সীমিত হয়ে যায় কি না? জবাবে কাজল বলেন, ‘নারী যে পেশারই হোক না কেন, বেছে নেওয়া জীবনে তার স্বাচ্ছন্দ্যবোধ করতে হবে। আমি চাইলেই ১৬ বছর বয়সে ফিরে যেতে পারব না। আমি আমার দক্ষতাতে স্মার্ট ও সেরা। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না যে, সমবয়সি একজন পুরুষ অভিনেতার তুলনায় নারী অভিনেত্রীর ক্যারিয়ার কম দীর্ঘায়ুর হয়। তবে ক্যারিয়ার উদ্বিগ্নতায় নারীদের আরো বেশি ব্যালেন্সিং উপায়ে চলতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিয়ের পর নারীদের অগ্রাধিকারে পরিবর্তন আসে। সামাজিক ও ব্যক্তিগতভাবে আরো অনেক দায়িত্ব চলে আসে। এ দেশের সংস্কৃতিতে, বিয়ের সম্পর্কটা শুধু জীবনসঙ্গীর সঙ্গে নয়, পুরো পরিবারটাকেই বিয়ে করে থাকেন একজন নারী। বিয়ের পর জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের