,

সবার সামনে কৃতিকে অপমান!

news-image

 

বিনোদন ডেস্ক :বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। অনেকে তার অভিনয়ের প্রশংসা করলেও অনেকে আছেন তাকে তেমন পছন্দ করেন না। এবার তেমন একটি ঘটনার সম্মুখীন হলেন কৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমান করা হলো কৃতিকে।

সম্প্রতি কৃতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুন কাপুর, ইলিয়ানা ডিক্রুজ এবং আথিয়া শেঠি অভিনীত ‘মুবারকান’ ছবির ‘হাওয়া হাওয়া’ গানে একটি গাউন পরে নাচছেন। সেই ভিডিওটি দেখেই কৃতিকে আক্রমণ করেছেন চলচ্চিত্র সমালোচক কেআরকে।

যদিও কেআরকে এর আগেও বহু অভিনেতাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে আক্রমণ করেছেন। এবার তার নিশানা কৃতি শ্যানন। সম্প্রতি মুক্তি পেয়েছিল কৃতি এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবি ‘রাবতা’। ছবিটি বক্স অফিসে মোটেই ভালো চলেনি। সেই প্রসঙ্গ টেনে এনে কৃতিকে আক্রমণ করে কেআরকে টুইট করেন, ‘রাবতা ছবিটি না চলায় পাগল হয়ে গেছেন কৃতি।’

এর পরে ‘হেট স্টোরি’ ছবির অভিনেত্রী ভৈরবী গোস্বামীও কৃতির উদ্দেশে টুইটারে অপমানজনক মন্তব্য করেন। কেআরকের-ই ওই টুইটটি শেয়ার করে ভৈরবী লেখেন, ‘উনি সত্যিই একজন উন্মাদ মহিলার মতো আচরণ করছেন। উনি অভিনেত্রী হলেন কীভাবে!’ শুধু তাই নয়, কৃতির চেহারার বর্ণনা দিতে গিয়ে তিনি লেখেন, ‘ক্রিতির থেকে কলেজের ছাত্রীরা অনেক সুন্দর।’ তবে এই টুইটের পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি কৃতি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের