,

সাকিবদের কোচ হচ্ছেন ম্যাকগিল

news-image

স্পোর্টস ডেস্ক : গত প্রায় এক বছর ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচের পদটি খালি পড়ে আছে। নির্ধারিত সময়ে কাজে যোগ না দেওয়ায় শ্রীলঙ্কার সাবেক স্পিনার রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আর এই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। মাঝে বেশ কয়েকজনের নাম শোনা না গেলেও শেষ পর্যন্ত অস্ট্রেলীয় সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত তিন মাসের নিয়োগ দেওয়া হবে তাঁকে।

আজ রোববার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় ম্যাকগিলকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘অস্ট্রেলীয় সাবেক স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অবশ্য তাঁর সঙ্গে এখনো চুক্তি হয়নি আমাদের। তবে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।’

এই লেগ স্পিনার বেশভাগ সময়েই শেন ওয়ার্নের ছায়ায় ছিলেন। কারণ সে যুগে তাঁর জন্ম হয়েছিল বলে। তবে যখনই সুযোগ পেয়েছেন নিজেকে মেলে ধরেছেন তিনি। ৪৪ টেস্ট খেলে ২০৮ উইকেট নিয়েছেন তিনি। তাঁর সেরা পারফরম্যান্স বাংলাদেশেরই বিপক্ষে ২০০৬ সালে। সেবার ১০৮ রানে আট উইকেট নিয়েছিলেন তিনি। ২০০৮ সালে সর্বশেষ টেস্ট খেলেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

২০১৪ সালের জুলাইয়ে কালপাগেকে বাংলাদেশ দলের সহকারী কোচ পদে নিয়োগ দেয় বিসিবি। মূলত তিনি স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করতেন। গত বছরের শুরুতে তাঁর চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছিল, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু সময়মতো চাকরিতে যোগ না দিয়ে তিনি চাকরিটাই হারিয়েছেন। তাঁকে বরখাস্ত করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের