,

ভিসা জটিলতায় সাকিব, যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের। কিন্তু ভিসা না পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজে যেতে পারেন নি সাকিব। কবে ভিসা পাবেন তাও নিশ্চিত বলতে পারছেন না তিনি।

অন্যদিকে আগামী ১৮ই আগস্ট দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তাই ১৫ই আগস্ট পর্যন্ত সিপিএলে খেলার অনুমতি পান সাকিব।

বিশ্বসেরা এই টাইগার অলরাউন্ডার সিপিএলে জ্যামাইকা তলাওয়াসে খেলার কথা। জ্যামাইকায় এ বছর সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্স, কেসরিক উইলিয়ামস ও রভম্যান পাওয়েলের মতো ক্রিকেটারকে। সিপিএলে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব।

জানা গেছে, শনিবার রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ওড়ার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু ভিসা লাগানো পাসপোর্টট হাতেই পাননি। তাই যাওয়া হয়নি তার। ফলে বাসায় বসে না থেকে চলে আসেন অনুশীলনে।

রবিবার অনুশীলন শেষে সাকিব বলেন, ‘প্রতিটি টুর্নামেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা হয়। মজা থাকে, রোমাঞ্চ থাকে। গত ১২-১৫ বছর ধরে ক্রিকেটই খেলছি। প্রতিদিনই মাঠে আসি রোমাঞ্চ নিয়ে। এখানে খেলি বা অন্য জায়গায়, যেখানেই খেলি, মজাই লাগে। আমি এই মজার কারণেই খেলি। ’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের