,

‘প্রশ্নপত্র ফাঁসের জন্যে শিক্ষকরা দায়ী’

news-image

নিজস্ব প্রতিবেদক : পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জন্য এক শ্রেণির শিক্ষকদের দায়ী করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস রোধে রাত জেগে পাহারা দিয়েছি। কিন্তু সকালে যখন ঘুমাতে যাব ঠিক ওই সময়ে প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছে কিছু শিক্ষক। এমনকি কিছু শিক্ষক টাকার বিনিময়ে হলে উত্তরও বলে দেন।’

৩০ জুলাই রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন মন্ত্রী।

নতুন শিক্ষানীতি প্রণয়নে বিরোধী দলের কাছ থেকে পরামর্শ নেয়ার কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘শিক্ষানীতি বাস্তবায়ন করার আগে বিরোধী দলের কাছে পরামর্শ নিতে গেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমাজ উদ্দিনের সাথে এ বিষয়ে আলোচনা করেছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, চবি উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের