,

নজরদারিতে খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন লন্ডনে সফরে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার লন্ডন সফরে তার গতিবিধির ওপর নজর রাখছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ, সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজখবর নেয়ার জন্য লোকজন আছে।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে। এরকম একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে ক্ষমতায় আনতে পারে না।’

এ সময় তিনি জানান, ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সহযোগী সংগঠনও কর্মসূচি দেবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামীম, ওয়াসিম কুমার উকিল, আফজাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে