,

প্রেমিককে সোনমের উপহার

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর তার কথিত প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। সেখানে আনন্দ আহুজার জন্মদিনও বিশেষভাবে পালন করেন তিনি।

সাইকেল স্টান্টের খুব ভক্ত আনন্দ আহুজা। এজন্য আহুজার জন্মদিনে প্রেমিকা সোনম যুক্তরাষ্ট্রের বিখ্যাত একজন সাইকেল স্টান্ট ম্যানের সঙ্গে দেখা করিয়ে দেন। তার সঙ্গে বেশ সময় কাটান সোনম-আনন্দ। স্টান্ট ম্যানের সঙ্গে আনন্দের দেখা করিয়ে দেওয়াটা জন্মদিনে সোনমের দেওয়া সেরা উপহার বলে জানিয়েছেন আনন্দ।

এসময় একসঙ্গে ছবিও তুলেন তারা। এসব ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন আনন্দ। ক্যাপশনে লিখেন, ‘জন্মদিনের সেরা উপহার। ধন্যবাদ সোনম কাপুর।’

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে অনেকদিন ধরেই সোনমের প্রেমের গুঞ্জন চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ।

 

কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছিল, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন সোনম কাপুর। প্রেমিক আনন্দ আহুজাকেই নাকি বিয়ে করতে চলেছেন তিনি। সোনমের সঙ্গে আনন্দ আহুজার সম্পর্কের বিষয়টি এ অভিনেত্রীর পরিবারের সকলেরই জানা। তাই পরিবারের সদস্যরাও চাইছেন, যত দ্রুত সম্ভব বিয়েটা হোক। কিন্তু আনন্দের সঙ্গে বিয়ের বিষয়ে সোনম একটু সময় নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়। তবে প্রেমের বিষয়টি এখনো স্বীকার করেননি এ কথিত প্রেমিক জুটি।

অভিনয়ের দিক থেকে সোনমের পরবর্তী সিনেমা বীরে দি ওয়েডিং। সিনেমাটি পরিচালনা করবেন এ অভিনেত্রীর বোন রিয়া কাপুর। এ সিনেমার মাধ্যমে মা হওয়ার পর আবারো বড় পর্দায় হাজির হবেন কারিনা কাপুর। সিনেমাটিতে আরো অভিনয় করবেন স্বারা ভাস্কর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের