,

দেব-কোয়েলদের সঙ্গে মাশরাফি কন্যা

news-image

বিনোদন প্রতিবেদক : ক্রিকেটে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ কলকাতার এবিপি আনন্দ টেলিভিশন চ্যানেলের ‘সেরা বাঙালি ২০১৭’ পুরস্কার পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা।শনিবার জমকালো এক অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালির এই পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক। এদিন পুরস্কার নেওয়ার সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সন্তান হুমায়রা মুর্তজাও।

কলকাতার ওবেরয় হোটেলে জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিভিন্ন ক্ষেত্র আলোকিত করে থাকা অনেকেই। এদের মধ্যে ছিলেন টালিউডের বেশ কিছু শীর্ষ ও জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরাও। বাবার সঙ্গে মঞ্চ আলোকিত করার পাশাপাশি কলকাতার শীর্ষ এই অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গেও দেখা গেছে হুমায়রাকে।

জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে মাশরাফি কন্যা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে মাশরাফি কন্যা। 

কলকাতার শীর্ষ নায়ক-নায়িকাদের মধ্যে দেব, কোয়েল মল্লিক, শ্রাবন্তি চ্যাটার্জি ও শুভশ্রীদের সঙ্গে সময় কাটান হুমায়রা। শুধু তাই নয়, মুহূর্তগুলো ক্যামেরা বন্দী করেও রাখা হয়। পরবর্তীতে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।

জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও শুভশ্রীর সঙ্গে মাশরাফি কন্যা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ও শুভশ্রীর সঙ্গে মাশরাফি কন্যা। 

প্রতিবছরই কলকাতার এবিপি মিডিয়া গ্রুপ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ‘সেরা বাঙালি’ সম্মাননা প্রদান করে, এবারও এর ব্যতিক্রম হয়নি। ক্রীড়া শ্রেণিতে এই পুরস্কার পান মাশরাফি। তার হাতে এই সম্মাননা পুরস্কার তুলে দেন ভারত নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী। এর আগে মঞ্চের বড় পর্দায় মাশরাফির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত, তার অধীনে বাংলাদেশ দলের সাফল্যের চিত্র দেখানো হয়।

জনপ্রিয় নায়িকা শ্রাবন্তির সঙ্গে মাশরাফি কন্যা। 

এদিন মাশরাফি ছাড়াও আরও একজন বাংলাদেশির হাতে ওঠেছে সেরা বাঙালি পুরস্কার। অভিনয় শ্রেণিতে এই পুরস্কারে ভূষিত হয়েছেন জয়া আহসান। কলকাতার বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন এই অভিনেত্রী। প্রিয়.কম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের