,

প্রতিমন্ত্রী ছাগল দিলেন সকালে, মারা গেল রাতে!

news-image

খুলনা প্রতিনিধি : এফসিডিআই প্রকল্পের আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গতকাল শনিবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলায় দুস্থদের মধ্যে ছাগল, হাঁস ও মুরগি বিতরণ করেন। সেই ছাগলগুলোর একটি রাতেই মারা গেছে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ডুমুরিয়া, বটিয়াঘাটা, দীঘলিয়া ও রূপসা উপজেলায় এফসিডিআই প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি বিতরণ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে শনিবার ডুমুরিয়া উপজেলায় ২৪টি পরিবারের মধ্যে ছাগল, ১৮টি পরিবারের মাঝে সাতটি করে মুরগি ও ১৫টি পরিবারের মধ্যে সাতটি করে হাঁস বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেগুলো বিতরণ করেন।

এ সময় অন্যদের মতো ডুমুরিয়ার জুলফিকার আলীও একটি ছাগল পান। কিন্তু ছাগলটি রাতেই মারা যায়।জুলফিকার আলী বলেন, ছাগলটি খুবই রোগাক্রান্ত ছিল।

এ ব্যাপারে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সুস্থ-সবল ছাগল, হাঁস, মুরগি ক্রয় করতে। ছাগল মারা যাওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এফসিডিআই প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। যাঁর ছাগল মারা গেছে, তাঁকে আবার অন্য কোনো প্রকল্প থেকে ছাগল দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে