,

জন্মদিন এবং ববিতার অর্জন

news-image

বিনোদন প্রতিবেদক : খ্যাতনামা চিত্রাভিনেত্রী ফরিদা পারভীন ববিতার জন্মদিন আজ। এবারও তিনি ছেলে অনিককে ছাড়াই জন্মদিন উদযাপন করবেন। গেলো বছর ডিসিআইআই’র শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাসায় এসেছিলো। ওরা নেচে গেয়ে মুগ্ধ করেছিলেন নায়িকাকে। এবার সেই আয়োজনও নেই। একেবারেই নিজের মতো করে ববিতা আজকের জন্মদিন কাটাবেন। এদিকে অনেকদিন ধরে নতুন কোনো ছবিতে অভিনয় করছেন না নায়িকা। ভালো গল্প আর চরিত্রের অভাব তাকে এ মাধ্যম থেকে দূরে সরিয়ে রেখেছে।

আপনাকে আর নতুন চলচ্চিত্রে দেখা যাবে না? এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘একজন শিল্পীর জীবনে গুড বাই বলে কোনো শব্দ নেই। শিল্পী মৃত্যুর পূর্ব পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। আমি দারুণভাবে আশাবাদী আমাদের চলচ্চিত্রে অবশ্যই সুদিন ফিরে আসবে। হয়তো সেই সুদিন ফিরে এলে গল্প আর চরিত্র ভালো লাগলে আমি আবার অভিনয় করবো।’ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ববিতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কয়েকবার। পাশাপাশি বিভিন্ন সংগঠন কর্তৃক আজীবন সম্মাননাও দেয়া হয়েছে এই গুণী অভিনেত্রীকে। গত ২০ মে ববিতা যে সম্মাননা পেলেন, এটাকে জীবনের অনেক বড় একটি অর্জন হিসেবে উল্লেখ করেছেন নায়িকা।

ববিতা বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু ক্যারিয়ারের এই সময়ে এসে এমন পুরস্কারে মনের ভেতর কতো যে ভালোলাগার সৃষ্টি হয়েছে, তা সত্যিই ভাষায় প্রকাশের মতো নয়। আমি একজন বাংলাদেশি হিসেবে সবসময়ই গর্ববোধ করি। সেইসাথে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক ফ্যাস্টিভ্যালে অংশ গ্রহণ করেছি সত্যজিৎ রায়ের অশনি সংকেত চলচ্চিত্রে অভিনয়ের জন্য। আমি আমার দেশের পতাকাকে বিশ্বের দরবারে চিহ্নিত করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে