,

‘বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের কোন যুদ্ধ চলছে না’

news-image

যশোর প্রতিনিধি : আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সমুন্নত রেখে বিচারকদের শৃঙ্খলা বিধিমালা তৈরির চেষ্টা করা হবে। আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক কাজ চলছে’। তিনি বলেন, ‘একজনের অনেক বক্তব্যে মনে হচ্ছে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগের একটা বিরাট যুদ্ধ চলছে। আমি আশ্বস্ত করতে চাই, কোন যুদ্ধ চলছে না’

রবিবার দুপুরে যশোর আইনজীবী সমিতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিচার বিভাগ একজনকে নিয়ে গঠিত না। বিচারবিভাগ অনেককে নিয়ে গঠিত। আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য, বিচার বিভাগের কল্যাণের জন্য মাননীয় প্রধান বিচারপতি কথা বলতে পারেন। যেগুলো সমাধানযোগ্য, সেগুলো অবশ্যই সমাধান হবে’।

মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্ট ভবনে আগে যখন বিচারকদের বসার সমস্যা ছিল তখন অ্যানেক্স ভবন করে দেওয়া হয়েছে। এবার যে মুহূর্তে প্রধান বিচারপতি আমাদের জানিয়েছেন এবং তিনিও একটা জায়গা দেখিয়ে দিয়েছেন, সেই মুহূর্তে আমরা পরিকল্পনা নিয়েছি’।

জেলা আইনজীবী সমিতির সভাপতি শরিফ আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জাফর, জেলা দায়রা জজ আমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে