,

খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডন সফরে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

আজ রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, অসিম কুমার উকিল, আফজাল হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার লন্ডন সফরে তার গতিবিধির ওপর নজর রাখছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ, সেখানকার দূতাবাস খালেদা জিয়ার চলাফেরার ওপর নজর রাখছে। লন্ডনে খালেদা জিয়া কোথায় যায়, কাদের সঙ্গে যোগাযোগ করেন, কার কার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন সব খোঁজ-খবর নেওয়ার জন্য লোকজন আছে।

আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনোই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ বিএনপি যতদিন ক্ষমতায় ছিল তারা কি করেছে, তা দেশের মানুষ জানে। এ রকম একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে ক্ষমতায় আনতে পারে না। এ সময় তিনি জানান, ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে সভায় আলোচনা হয়েছে। সহযোগী সংগঠনও কর্মসূচি দেবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে