,

ঈদে পপির সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত সোনা বন্ধুর ডাবিংয়ের কাজ শেষ করলেন গত বৃহস্পতিবার। সিনেমাটি ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। তাই দীর্ঘদিন পর ঈদে পপির সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। চলচ্চিত্রটিতে পপির সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব, পরীমনি, আনোয়ারা, ঝুনা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘সোনা বন্ধু চলচ্চিত্রে আমাকে চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। সবসময়ই চেষ্টা থাকে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার। এই চলচ্চিত্রেও আমার রোশনী চরিত্রটি ফুটিয়ে তুলতে আন্তরিকতার কমতি ছিল না। বলা যায় দর্শক আমাকে সোনা বন্ধু চলচ্চিত্রে নতুনরূপে দেখতে পাবেন। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’ সোনা বন্ধু চলচ্চিত্রের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন মাহবুবা শাহরীন। এদিকে গেল ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও কোরবানির ঈদের জন্য এখনও তিনি কোনো নাটক বা টেলিফিল্মের কাজ শুরু করেননি। পপি জানান, এখনও নাটক-টেলিফিল্মের কাজ চূড়ান্ত হয়নি। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নারগিস আক্তারের পৌষ মাসের পীরিতি। এদিকে শিগগিরই পপির নতুন চলচ্চিত্র জাভেদ মিন্টু পরিচালিত রাজপথ-এর শুটিং শুরু হওয়ার কথা। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা জায়েদ খান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে