,

আয়েশা টাকিয়াকে বিয়ে করায় ফারহানকে হত্যার হুমকি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী আয়েশা টাকিয়ার স্বামী ফারহান আজমিকে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বুধবার ‘হিন্দু সেনা’ নামে রাজস্থানের একটি হিন্দু সংগঠনের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে এফআইআর দায়ের করেন ফারহান।

ফারহান আজমি সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে।

হিন্দু নারীকে (আয়েশা টাকিয়া) বিয়ে করার কারণে তাকে হত্যার এই হুমকি দেয়া হয় বলে এফআইআরে উল্লেখ করেন আজমি।

২০০৯ সালে বলিউডের অভিনেত্রী আয়েশা টাকিয়াকে বিয়ে করেন ফারহান। তাকে বিয়ে করার কারণেই সম্প্রতি ‘হিন্দু সেনা’ থেকে হত্যার হুমকি আসে বলে দাবি করেছেন ফারহান আজমি।

পুলিশের কাছে করা অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের বাড়ি, গাড়ি এবং অফিসে বিস্ফোরক রেখে দেয়ার হুমকি দিয়েছে এই সংস্থা। শুধু তাই নয়, তাদের পরিবার এবং মুসলমান ধর্ম নিয়ে বিভিন্ন রকমের খারাপ মন্তব্যও করে ‘হিন্দু সেনা’-এর সদস্যরা।

তার বাবা আবু আজমিও খুনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন ফারহান।

ফারহানের অভিযোগ, সোমবার রাতে ওই সংগঠন থেকে ফারহানকে ফোন করে বলা হয়, ‘তোমার বাবাকে পশুদের মতো চিৎকার করতে বারণ কর, না হলে তাকে খতম করে দেয়া হবে। ওয়াইসির ছেলেকেও বলে দাও যে, ওকেও ছেড়ে দেয়া হবে না।’

ফারহান তার টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে জানান, আয়েশাকে বিয়ে করার কারণে তাকে সরাসরি আক্রমণ করেন ওই সংগঠনের এক কর্মী।

এ জাতীয় আরও খবর

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা