,

আগরতলা-আখাওড়া রেলপ্রকল্পের জমি অধিগ্রহণ শুরু

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্দ্যোগে আগরতলা-আখাওড়া অঞ্চলে ১৫ কিলোমিটার রেল লাইন স্থাপনের জন্য জমি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। এটি প্রায় সাড়ে সাত বছর আগেই চূড়ান্ত করা হয়েছিল।

এই রেল-লাইন উভয় দেশ থেকে পণ্য বহন করতে সাহায্য করবে। এই লাইন সংযোগে বিশেষত ভারতের উত্তরপূর্বাঞ্চল ব্যাপকভাবে সুবিধার আওতায় আসবে। একই সংগে কলকাতা থেকে আগরতলায় বাংলাদেশের ভেতর দিয়ে যেতে তিনভাগের একভাগ সময় লাগবে। আগরতলা-আখাওড়া প্রকল্পের জন্য এই সপ্তাহে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ব্যাপারে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ইত্তেফাককে জানিয়েছে, রেল সংযোগ স্থাপনের জন্য অধিকৃত জমি আগামী ৩১ আগস্ট নাগাদ হস্তান্তর করা হবে। অপরদিকে, এই প্রকল্পের কাজ শেষ করতে সময় লাগবে ৩০ মাস।

২০১০ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সাক্ষাতের সময় প্রকল্পটি চূড়ান্ত করা হয়েছিল।

গত বছরের ৩১ জুলাই ভারতের রেলপথমন্ত্রী সুরেশপ্রভা ও বাংলাদেশের রেলপথমন্ত্রী মজিবুল হক এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা