,

পরকীয়া প্রেম, একে অপরের বউ বদল

news-image

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে পরকীয়া প্রেমে একে অপরের বউ বদলের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মোশারফের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রী সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের পরাণ সেখের ছেলে সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেলের সঙ্গে তাঁতের কাজ করারর সুবাদে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গভীর প্রেমের টানে সোমা তার দুই বছরের একটি ছেলে তার দাদীর কাছে রেখে সোহেলের সঙ্গে পালিয়ে যায়। অপর দিকে সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে।

এদিকে সোহেলের স্ত্রী তার স্বামীর অনৈতিক কাজের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৭ জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইলের মাধ্যমে সোহেলে স্ত্রীর সঙ্গে সেলিমের বিবাহ হয় বলে জানা যায়। পরকীয়ার এমন বিরল ঘটনায় এলাকায় উৎসুক জনতা আলোচনার ঝড় তুলেছে।

স্থানীয়রা জানান, সেলিমের বউ সোহেলের সঙ্গে পাঁচ মাস হল চলে গেছে। আর সোহেলের বউয়ের সঙ্গে সেলিমের বিয়ে হয়েছে কিছু দিন হল। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই তাদের বিয়ে হয়েছে।

এদিকে একে অপরের বউ বদল করার রহস্য উভয় পরিবারের মধ্য গোপন রাখার চেষ্টা চলছে। যার কারণে এ ব্যাপারে উভয় পরিবারের লোকজন কথা বলতে নারাজ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা