সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসী শ্রমিকরা বিচার পেতে ১৩টি বড় বাধার সম্মুখীন হচ্ছে : আইএলও

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক শ্রম সংস্থার (আ্লইও) এক রিপোর্টে জানা গেছে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী শ্রমিকদেরকে ন্যায় বিচার পাবার ক্ষেত্রে ১৩টি বড় বাধার সম্মুখীন হতে হচ্ছে। সারাবিশ্বে মানব পাচারের বিরুদ্ধে বিশ্ব অভিবাসী শ্রমিক দিবস উপলক্ষে এ রিপোর্ট প্রকাশিত হয়েছে।

রিপোর্টে বলা হয়, লিখিত তথ্যপ্রমাণ, আইনগত সহায়তার ব্যয়, আইনগত প্রক্রিয়ায় ধীরগতি, প্রতিশোধ ভীতি, বৈষম্যমূলক মনোভাব, অস্পষ্ট সংবিধিবদ্ধ দায়িত্ববোধ, ভাষাগত জটিলতা,অনিয়মিত লিগেল স্ট্যাটাস, ইমপ্লয়ার টাইড ভিসা,ওয়ার্ক পারমিট, চলাচলে বিধিনিষেধ, যথাযথ শ্রম আইনের ঘাটতি, অনানুষ্ঠানিক অভিযোগ এবং অধিকার সম্পর্কে তথ্যের অভাব রয়েছে।

রিপোর্টে আরো বলা হয়, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানের ৯ শ’ অভিবাসী শ্রমিকের ইমপ্লয়ার টাইড ভিসা এবং ওয়ার্ক পারমিট সমস্যার উল্লেখ করে বলা হয়, আর্থিক অসচ্ছলতার কারণে একটি ফার্নিচার কোম্পানি বন্ধ ঘোষণা করায় কোন পূর্ব নোটিশ ছাড়াই তারা চাকরীচ্যুত হয়। তারা এ কোম্পানিতে কর্মরত অবস্থায় তাদেরকে অন্য কোন কোম্পানিতে যোগ দেয়ার অনুমতি দেয়া হয়নি। তারা এখন বড় ধরনের সংকট ও চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

রিপোর্টে বলা হয়, এ সকল শ্রমিক বিচারও চাইতে পারছে না। তাদের কর্মস্থল এবং আবাসস্থলের মধ্যে অনেক দূরুত্ব। আইনগত লড়াইয়ের জন্য তাদের পর্যাপ্ত অর্থও নেই। শুধু বেঁচে থাকতেই তাদের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে।

দক্ষিণ পূর্ব এশিয়ার বড় বড় দেশগুলোতে মাইগ্রান্ট ওয়ার্ক রিসোর্স সেন্টারে ( এমআরসিএস) জমা পড়া ২০১১ থেকে ২০১৫ সাল বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ রিপোর্টটি তৈরি করা হয়। বাসস

এ জাতীয় আরও খবর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ