,

ইসলামের দাওয়াত নিয়ে ধানমণ্ডিতে অনন্ত জলিল

news-image

ঢালিউডের অন্যতম আলোচিত নায়ক অনন্ত জলিল। সিনেমায় ব্যতিক্রমীভাবে উপস্থাপনের মাধ্যমে  ২০১০ সালে আলোচনায় আসেন তিনি। এরপর থেকে চলচ্চিত্র নিয়মিত ছিলেন। ২০১৪ সালের জুলাইয়ে তার সর্বশেষ ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’ মুক্তি পায়। এরপর ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত ছিলেন। চলতি বছরে এসে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসেন তিনি।

চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েই সৌদি আরবে ওমরাহ করতে যান অনন্ত জলিল। গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনন্ত লিখেন, ‘বন্ধুগণ,আমি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আসছি ধানমন্ডির রবীন্দ্র সরবরে। আপনাদের/তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং ব্যাপারে আলোচনা করতে। সবার উপস্থিতি একান্তভাবে কাম্য। আমার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকবে। দেখা হবে সবার সাথে। ‘

অনন্ত জলিলকে নিয়ে এমনিতেই মানুষের কৌতূহলের অন্ত নেই। তারপর আবার ‘ইন্টারেস্টিং’ ব্যাপার। তাই অনেকেই জড়ো হয়েছিলেন রবীন্দ্র সরোবরে। জানা যায়, গতকাল শনিবার ধানমণ্ডির একটি মসজিদে ইসলামের বাণী ছড়াতে তাবলিগ জামাতে যোগ দেন অনন্ত। সেখান থেকে দাওয়াতি এক টিম নিয়ে হাজির হন রবীন্দ্র সরোবরে। সেখানে জড়ো হওয়া হাজার হাজার মানুষকে অনন্ত জলিল জানান, তিনি জানান ধর্মের কথা শোনাতেই এসেছেন। এদিন ভিন্ন বেশে হাজির হন অনন্ত। তার পরনে ছিল জুব্বা আর মাথায় পাগড়ি। সবার উদ্দেশ্যে অনন্ত জলিল বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের প্রতিটি নিয়ম কানুনই মানুষের শান্তির জন্য। তাই আসুন আমরা ইসলামের পথে চলি। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলি। ‘

রবীন্দ্র সরোবরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অনুষ্ঠান আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নেননি অনন্ত। এজন্য বেশিক্ষণ তিনি সেখানে থাকতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন। পরে ফেসবুকে অনন্ত জলিল জানান, তিনি অনুমতি নেয়ার বিষয়টি জানতেন না। অনুমতি নিয়ে শীঘ্র তিনি এরকম আরও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে