,

সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায় : ফখরুল

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের জনপ্রিয়তাও একেবারে তলানিতে। তাই তারা নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়।

শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পাঞ্চল মাঠে দলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, নিরপেক্ষ নির্বাচন দিলে আওয়ামী লীগ আংশিক আসনও পাবে না। জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় নেমে এসেছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, যতই মামলা হামলা করেন না কেন কোনো লাভ হবে না। এদেশের জনগণ বিএনপির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। অনেক নেতাকর্মীকে খুন ও গুম করেছেন তার বিচারও হবে।
খালেদা জিয়া লন্ডনে গেছেন স্বজনদের সঙ্গে সাক্ষাতের জন্য কোনো ষড়যন্ত্র করতে নয় বলেও জানান বিএনপি মহাসচিব।

জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সহ-সভাপতি বদরুজ্জামান খসরু, আতাউর রহমান আঙ্গুর, মহানগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা